
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ইসরাঈলী বর্বরতার প্রতিবাদে আহুত মার্চ ফর গাজা কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে বলেছেন, জাতি, গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বিবেকবান ও শান্তিকামী মানুষের দায়িত্ব এই কর্মসূচী পালন করা। মানবতাবিরোধী রাষ্ট্র ইসরাঈল একের পর এক হামলা চালিয়ে গাজাকে দস্তুরমত ধ্বংসস্তুপে পরিণত করেছে। এই বর্বরতা কিছুতেই মেনে নেয়া যায় না, তাই দলমত নির্বিশেষে সবাই নিজ নিজ জায়গা থেকে শান্তিপূর্ণ ভাবে এতে অংশ নিন এবং ইসরাঈল ও তার মিত্রশক্তির পন্যসামগ্রী বৈকট করার আন্দোলনকে জোরদার করুন। আল্লাহ জালিমদের জুলুম থেকে গাজাকে মুক্ত করুন,আমীন।
আজ শুক্রবার (১১ এপ্রিল) গণমাধ্যমে প্রেরীত এক যৌথ বার্তায় জমিয়ত নেতৃদ্বয় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে এই আহবান জানান।