ওয়াকফ বিল মুসলমানদের সাথে প্রতারণা: সাইয়িদ আরশাদ মাদানি

ওয়াকফ আইনকে দেশের বিভিন্ন আদালতে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করবে জমিয়ত।

জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানি বলেন–  আমরা দেশের বিভিন্ন আদালতে ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছি। সরকার যে নতুন ওয়াকফ আইন প্রণয়ন করেছে, তা মুসলমানদের অধিকার খর্ব করবে এবং ওয়াকফ সম্পত্তির নিরাপত্তার জন্য হুমকি হবে।

তিনি আরও বলেন– নতুন ওয়াকফ আইন মুসলমানদের সাথে প্রতারণা। এর বিরুদ্ধে সব ধরনের  আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি মুসলিম সম্প্রদায়কে এই আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন–  এটি একটি ষড়যন্ত্র। যার মাধ্যমে মুসলমানদের থেকে তাদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হবে।

মাওলানা আরশাদ মাদানি গণমাধ্যমকে বলেন– এই আইনের মাধ্যমে সরকার মুসলমানদের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, যা গ্রহণযোগ্য নয়। জমিয়তে উলামায়ে হিন্দ এই আইনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে এবং আদালতে চ্যালেঞ্জ জানিয়ে ন্যায়বিচার দাবি করবে।

মাওলানা আরশাদ মাদানি ভারত সরকারকে সতর্ক করে বলেন–  মুসলমানরা নিজেদের ধর্মীয় সম্পত্তি রক্ষার জন্য দীর্ঘকাল ধরে লড়াই চালিয়ে যাচ্ছে এবং নতুন আইন মুসলিম সম্প্রদায়ের জন্য ক্ষতিকর হবে। এই আইন মুসলমানদের উপর অবিচার। এটি অবিলম্বে প্রত্যাহার করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *