মেহগনি বাগান থেকে পাকিস্তানের তৈরি রিভলভার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, গুলি, ওয়াকিটকি এবং দেশীয় অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় সাঈদ বিশ্বাসের বসতবাড়ির পাশে থাকা মেহগনি বাগান থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামাল, বিদেশি রিভলভার (মেড ইন পাকিস্তান), তিন রাউন্ড রিভলভারের গুলি, দুটি ওয়াকিটকি ও ব্যাটারি সহ চার্জার একটি চাকু, দুটি চাপাতি ও একটি ছুরি।

সেনা সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো কুষ্টিয়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছিল এবং হাতবদলের উদ্দেশ্যে মেহগনি বাগানে গোপনে রাখা হয়েছিল।

উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য মালামাল রাজবাড়ী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *