শিশুকে ধর্ষণ চেষ্টা: কুমিল্লায় আটক ভারতীয় নাগরিক

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চকলেটের লোভ দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তাজিনদার সিং (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে উপজেলার ইলিয়াগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুর সিংগুলা গ্রামের মোস্তফার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক তাজিনদার সিং ভারতের পাঞ্জাব প্রদেশের লদিহানা চন্টিগর জেলার বাসিপাঠানা গ্রামের পাল সিংয়ের ছেলে। তিনি দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন।

পুলিশ জানায়, চাকরির সুবাদে ভারতীয় নাগরিক তাজিনদার সিং দাউদকান্দি উপজেলার সিংগুলা গ্রামের মুস্তাফার ভাড়া বাসায় মা মঞ্জিলে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সকালে শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে টেনে তার রুমে নিয়ে যান। ঘরে নিয়ে স্পর্শকাতর জায়গায় হাত দিলে। অপর আরেকটি শিশু দেখে শিশুটির মাকে খবর দেয়। শিশুটি মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত তাজিনদার সিংকে গণপিটুনি দিয়ে ঘরে আটক করে রাখেন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাজিনদার সিংকে আটক করে থানায় নিয়ে আসে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা তাজিনদার সিংকে আটক করে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *