১৩ মার্চের মধ্যে দলগুলোর মতামত জানতে চায় ঐকমত্য কমিশন, এরপর সংলাপ

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার কমিশনগুলোর সুপারিশের বিষয়ে মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কমিশনের সহসভাপতি আলী রীয়াজ চিঠি পাঠিয়ে দলগুলোকে ১৩ মার্চের মধ্যে সুনির্দিষ্ট মতামত জমা দিতে অনুরোধ করেছেন।

কমিশন জানিয়েছে, দলগুলোর মতামত পাওয়ার পর আলোচনার সূচনা করা হবে। বিএনপি, জামায়াতসহ সংশ্লিষ্ট দলগুলোর কাছে এই চিঠি পৌঁছেছে এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন।

চিঠিতে সংস্কার কমিশনের সুপারিশগুলো স্প্রেডশিট আকারে দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি সুপারিশে ‘একমত’, ‘একমত নই’ এবং ‘আংশিকভাবে একমত’—এ তিনটি অপশনে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। পাশাপাশি, সংস্কারের সময়কাল এবং বাস্তবায়নের উপায় নিয়ে মতামত চাওয়া হয়েছে।

এছাড়া, এই সুপারিশগুলোর বিষয়ে যদি দলের কোনো বিশেষ মতামত থাকে, তা কমিশন গ্রহণ করবে। ১৫ ফেব্রুয়ারি গঠিত জাতীয় ঐকমত্য কমিশন দেশব্যাপী রাজনৈতিক সংলাপের মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *