১৪ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার ( ৩১ আগস্ট) রাতে সাতক্ষীরা ৩৩ বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন বিএসএফ।

এর আগে শনিবার ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে এসব বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিএসএফ।

এসময় বিএসএস এর আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বাংলাদেশ সাতক্ষীরার তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম উপস্থিত ছিলেন।

হস্তান্তর হওয়া বাংলাদেশিরা বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরার জেলার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, রোববার রাতে বিজিবি ১৪ বাংলাদেশিকে থানায় জমা দিয়েছে। তাদের স্বজনদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *