বন্ধ হলো সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ

টানা দুইমাস পর্যটক ভ্রমণের পর আজ শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হয়েছে। ফলে এখন থেকে আগামী ৯ মাস আর কোনো পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন না।

বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ৯ মাস দ্বীপটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে। সর্বশেষ শুক্রবার (৩১ জানুয়ারি) পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন দ্বীপে গিয়েছিল।

গতকাল সব পর্যটক নিজ গন্তব্যে ফিরে গেছেন জানিয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সরকারি বিধিনিষেধ অনুযায়ী গত দুই মাস (ডিসেম্বর-জানুয়ারি) দ্বীপটিতে সীমিত পরিসরে পর্যটক ভ্রমণে এসেছিল। গতকাল শুক্রবার ভ্রমণে শেষ সময় ছিল। আজ শনিবার পহেলা ফেব্রুয়ারি থেকে দ্বীপে কোনো পর্যটক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *