রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৯২৪ মামলা

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৯২৪টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় এসব মামলা করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার পাশাপাশি অভিযানকালে ৩১৪টি গাড়ি ডাম্পিং ও ১২৪টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *