রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৯৫ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৯৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (৩০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।
 
তালেবুর রহমান বলেন, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করেছে।
 
তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৯৫টি মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৫১টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *