
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, আনুপাতিক হারে ভোট এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবির পেছনে জাতীয় নির্বাচন পেছানোর ভিন্ন উদ্দেশ্য রয়েছে।
শনিবার (২৮ জুন) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত জিয়াউর রহমান স্মারক ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি চলমান সংস্কার নিয়ে বলেন, “ঐকমত্য কমিশন যদি ভাবে সব কথা মেনে নিতে হবে তা ঠিক না।”
তিনি আরও যোগ করেন, “সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়, এটি প্রয়োজনে পরিবর্তন হবে।”