শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়, পলকের স্বীকারোক্তি

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন, জুলাই মাসে আগুনে কেবল পুড়ে নয়, শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।

বৃহস্পতিবার সাংবাদিকদের এসব জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে আবেদন করে জিয়াউল আহসান ট্রাইব্যুনালকে বিতর্কিত করার চেষ্টা করছেন।

তাজুল ইসলাম আরও বলেন, জুলাই গণহত্যার বিচারে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি জানান, সম্ভাব্য সাক্ষীদের নিরাপত্তায় কোনো গাফলতি হলে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সম্ভাব্য সাক্ষীদের টার্গেট কিলিং এর মাধ্যমে হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিন জুলাই গণহত্যায় বিভিন্ন মামলায় সাবেক এসপি আব্দুল্লাহেল কাফি ২৬ ডিসেম্বর, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে ২৫ ডিসেম্বর ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩০ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *