সুনামগঞ্জ সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে দুই চোরাচালানী আটক

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের কালে দুই চোরাচালানীকে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি। 

আটককৃত চোরাচালানীরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী শিলডোয়ার গ্রামের কাদির মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪) এবং পার্শ্ববর্তী রাজাপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে মোবারক হোসেন (২৫)।

জানা যায়, বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তের ১২১০/৪-এস এর পিলার নিকট দিয়ে অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে যাওয়ার সময়ে চিনাকান্দি বিওপির বিশেষ একটি টহল ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিগাতলা নামক স্থান থেকে তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে এক লাখ এক হাজার একশত সাতাশি টাকা জব্দ করে বিজিবি।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক একে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ কালে দুই বাংলাদেশি যুবককে নগদ অর্থ সহ আটক করা হয়েছে। আটককৃত যুবকদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *