
সুপ্রিমকোর্টের ৯০ শতাংশ বিচারক বিচারকার্যে অনাচার করেছেন এমনকি জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইনের খসড়ায় নিয়ে আলোচনায় একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সৎ, যোগ্য ও মেধার ভিত্তিতে পরবর্তী বিচারক নিয়োগ দেয়ায় লক্ষেই যুগোপযোগী আইন তৈরি করা হবে।
এসময় তিনি আরও বলেন, গত ১৫ বছরে উচ্চ আদালত মানুষকে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের নজির স্থাপন করেছে।
এসময় বিদ্যমান আইনে সুপ্রিমকোর্টের বিচারক হিসেবে নিয়োগের আবেদন করার বিধানের কড়া সমালোচনা করেন সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক মিফতাহ উদ্দীন চৌধুরী। এছাড়া বিচারক হতে হলে ১০ বছরের প্রাকটিসের কথা বলা হলেও অনেকের ক্ষেত্রে তা হয় না বলেও মন্তব্য করেন তিনি। হাইকোর্টের বিচারক বেশীরভাগই সুপ্রিমকোর্ট বার থেকে নেয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন তিনি।