
এস আলম গ্রুপের ৮ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশদুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)কে চিঠি দিয়ে এস আলম গ্রুপের ৮টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে।
৩০ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
এ সংক্রান্ত অনুসন্ধানে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, এস আলম গ্রুপের ৮টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান হল—এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এম আলম কোলড রোল্ড স্টিলস নফ, চেমন ইস্পাত, গ্যালকো স্টিল এবং এস আলম ব্যাগ লিমিটেড।
দুদক জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাবগুলোর মাধ্যমে বড় অঙ্কের অর্থ যেকোনো সময় স্থানান্তরিত হতে পারে। তাই এস আলম গ্রুপের এই প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ (ফ্রিজ) করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএফআইইউকে অনুরোধ করা হয়েছে।