ওবায়দুল কাদেরের পালিত পুত্র আসাদুজ্জামান গ্রেপ্তার

বহুল আলোচিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর গুলশান থানার স্পেশাল দল  তাকে গ্রেপ্তার করে।

রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, আসাদুজ্জামান হিরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা। এ ছাড়া ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় তিনি অর্থ লোপাট করতেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ওবায়দুল কাদের আত্মগোপনে চলে যান। এরও বেশ কিছু দিন পর তিনি ভারতে পালিয়ে গেছেন বলে জানা যায়। তবে এ নিয়ে নিশ্চিত কোনো কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *