হাজারীবাগে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ৭ তলা বিশিষ্ট ট্যানারি গোডাউনের ৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবিও।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলেছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পাঠানো হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ভবনের ভেতর কেউ আটকে থাকার তথ্যও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *