বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ৩ আরোহী নিহত

বান্দরবা‌নের আলীকদম উপজেলার ২নং চৈক্ষং ইউনিয়নের তারাব‌নিয়ার চারা বটতলী নামক স্থানে মোটরসাইকেল ও ডাম্পারের ( ট্রাক) সংঘর্ষে মোটর সাইকে‌লের ৩ আরোহীর মৃত্যু হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১৮জানুয়ারী) দুপু‌রে আলীকদ‌মের তারাব‌নিয়ায় এ ঘটনা ঘ‌টে। নিহ‌ত‌রা হল, বেলাল উদ্দিন (৩৫), সৈয়দ আকবর (৩৪) ও মিনহাজ। সর্ব সাং বাজার পাড়া ২নং ওয়ার্ড আলীকদম সদর ইউপি।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-8802788752555426&output=html&h=250&slotname=5162245967&adk=544590831&adf=3076080035&pi=t.ma~as.5162245967&w=300&abgtt=6&lmt=1737205235&format=300×250&url=https%3A%2F%2Fwww.jaijaidinbd.com%2Fwholecountry%2F523696&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTUuMC4wIiwieDg2IiwiIiwiMTMxLjAuNjc3OC4yNjYiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siR29vZ2xlIENocm9tZSIsIjEzMS4wLjY3NzguMjY2Il0sWyJDaHJvbWl1bSIsIjEzMS4wLjY3NzguMjY2Il0sWyJOb3RfQSBCcmFuZCIsIjI0LjAuMC4wIl1dLDBd&dt=1737205233677&bpp=2&bdt=15417&idt=2060&shv=r20250114&mjsv=m202501140101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D3ad7b03e3990b8d0%3AT%3D1709725854%3ART%3D1737205206%3AS%3DALNI_MbQ94zZCGr9ere3JoW855TfBBW5Vg&gpic=UID%3D00000d293b32d74c%3AT%3D1709725854%3ART%3D1737205206%3AS%3DALNI_MaQlo2K-7VgycMu0c_POKXeDGfrHA&eo_id_str=ID%3D35619debaad3e258%3AT%3D1733228398%3ART%3D1737205206%3AS%3DAA-AfjYs5wT32X20Ik_XltNrSpSC&prev_fmts=0x0&nras=1&correlator=4010163924683&frm=20&pv=1&u_tz=360&u_his=6&u_h=720&u_w=1280&u_ah=696&u_aw=1280&u_cd=24&u_sd=1.5&dmc=8&adx=287&ady=1108&biw=1263&bih=609&scr_x=0&scr_y=0&eid=31089724%2C31089807%2C31089808%2C95350244%2C95347432&oid=2&pvsid=1297478960309174&tmod=891464312&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.jaijaidinbd.com%2F&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1280%2C0%2C1280%2C696%2C1280%2C609&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=14&uci=a!e&btvi=1&fsb=1&dtd=2075

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, আলীকদম থে‌কে এক‌টি ডাম্পার ( ট্রাক) কক্সবাজা‌রের চক‌রিয়ায় যা‌চ্ছিল। অপর দি‌ক থে‌কে এক‌টি মোটর সাইকেল ৩ জন আরোহী নি‌য়ে আলীকদ‌মের দি‌কে আস‌ছিল। এসময় তারাব‌নিয়ায় পৌছা‌লে ডাম্পার ( ট্রাক) ও মোটর সাইকে‌লের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ হ‌লে ঘটনাস্থ‌লে‌ই মোটর সাইকে‌লে থাকা ৩ আরোহীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মির্জা জ‌হির উদ্দিন ব‌লেন, ট্রাক এবং মোটর সাইকে‌লের মু‌খোমুখি সংঘ‌র্ষে ৩জন নিহ‌তের খবর শু‌নে‌ছি।

ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়েছে। ঘাতক ট্রাক‌টি ধরা হ‌য়েছে। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুবিন বলেন, একটি দুর্ঘটনায় পরিবারের উপার্জিত ব্যক্তিদের মৃত্যু হয়েছে। নিহতদের দাফন কাফনের জন্য প্রতি পরিবারকে বিশ হাজার টাকা করে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *