মিরপুর মডেল থানার ওসি বদলির প্রতিবাদে বিক্ষোভ

মিরপুর মডেল থানার ওসি গিয়াসউদ্দিন মিয়ার বদলির আদেশ স্থগিতের দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর জোনের ছাত্ররা। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে থানার সামনে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, মঙ্গলবার সকাল ১০টার মধ্যে ওসি গিয়াসউদ্দিন মিয়ার বদলির আদেশ স্থগিত করতে হবে। অন্যথায়, থানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এছাড়া বদলির আদেশ স্থগিত না হলে রাস্তায় অবরোধ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

ছাত্রদের অভিযোগ, ওসি গিয়াসউদ্দিন মিয়া বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের দাবির প্রতি সহানুভূতিশীল ছিলেন। তাই হঠাৎ তার বদলির সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *