পুলিশ কর্মকর্তার ছেলে হত্যা: ট্রাইব্যুনালে তোলা হলো ওসি আবুল, এসি তানজিলকে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হোসেন তাইম হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে তাদের শুনানি চলছে।

এর আগে, গত ৪ ডিসেম্বর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাইম হত্যার ঘটনায় গত ১৫ ডিসেম্বর আবুল হাসনাকে  জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা। পাশাপাশি তাকে ৩০ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেন।

এদিকে, তাইমকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে ২০ জানুয়ারি গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে হাজিরের নির্দেশ দেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ইমাম হাসান তাইম পুলিশের গুলিতে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *