অপারেশন ডেভিল হান্টে সারা দেশে গ্রেপ্তার আরও ৫৬৯

অপারেশন ডেভিল হান্টে সারা দেশে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৫৬৯ জন। এছাড়া অন্যান্য অভিযান মিলিয়ে এ সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ২৩১ জনকে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। 

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও গ্রেপ্তার ৫৬৯ জনকে করা হয়েছে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে শুক্রবার থেকে আজ পর্যন্ত ১ হাজার ২৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

অপারেশন ডেভিল হান্টে ২টি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, ৩টি রামদা, ১টি দা, ১টি ছুরি, ২টি লোহার রড ও ১টি লাঠি উদ্ধার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *