
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে ২০ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার (৩ মার্চ) সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরার দুর্গম চর এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় দেড় শতাধিক ধারালো অস্ত্র, তিনটি মোবাইল ফোন এবং ২০ জন সন্ত্রাসী/সন্দেহভাজন ব্যক্তি আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রমের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। এই অভিযান দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে। সাধারণ জনগণকে সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।