কক্সবাজারে অপহৃত ৫৫ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় অপহৃত ৫৫ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ বুধবার (১৬ এপ্রিল) বিকেলে নাফ নদী হয়ে টেকনাফ পৌরসভা ট্রানজিট জেটিঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়।

টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আজ বুধবার (১৬ এপ্রিল) বিকেলে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিগত সময়ে টেকনাফের নাফ নদীর মোহনা ও সমুদ্র উপকূলে মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় ৫৫ জন জেলে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের নিজেদের হেফাজতে রাখে আরাকান আর্মি। জেলেরা নাফ নদী ও বঙ্গোপসাগর মাছ শিকারের সময় ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার জলসীমান্তের শূন্য লাইন অতিক্রম করার কারণে মিয়ানমারের জলসীমায় গেলে তাদেরকে নৌকাসহ আটক করে হেফাজতে নেয় আরাকান আর্মি। পরবর্তীতে আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন ও দীর্ঘ মধ্যস্থতার কারণে আজ ৫৫ জেলেকে ফেরত দেয় আরাকান আর্মি। আজ বিকেলে নাফ নদী হয়ে টেকনাফ ট্রানজিট জেটি ঘাট দিয়ে জেলেদের নিয়ে এসে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *