মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭

রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মেহেদী হাসান বলেন, গতকাল শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো টিপু সুলতান (২২), জমাল (৩০), শাকিল (২৩), মামুন (৩২), অহিদুল (৩২), আরিফ (৩৫) ও মারুফ (৩৬)।

গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *