
জুলাই গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয়।
আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলাসহ আলাদা চারটি মামলায় আরও যাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
এছাড়া সাবেক এসি রাজেন চন্দ্র সাহা ও রবিউল ইসলাম, এস আই মালেক, এএসআই চঞ্চল চন্দ্র সাহা এবং কনস্টেবল মুকুলকেও হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এই ১৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ধার্য রয়েছে আজ।