ঝিনাইদহে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিনাইদহে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বন্ড ইটভাটার সামনে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (১৯) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পৌঁছ কৃষ্ণপুর গ্রামের আশরাফ মিয়ার ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আব্দুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মঙ্গলবার দুপুরে মাদকের একটি চালান কুষ্টিয়া থেকে ফরিদপুর অভিমুখে নিয়ে যাওয়া হচ্ছে।

এ সময় ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার লক্ষ্মীপুর বন্ড ইট ভাটার সামনে চেক পোস্ট বসায়। সেসময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মুক্ত পরিবহনে তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতরে থাকা ১৫টি জীপার যুক্ত ছোট নীল রঙের পলিমার প্যাকেটে রাখা ৩ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *