খিলক্ষেত এলাকার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

খিলক্ষেত বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডার, ডাকাত এবং স্থানীয় দোকানপাট থেকে নিয়মিত চাঁদাবাজি করা মোঃ শহিদুল ইসলাম খোকন, মোঃ হেলাল উদ্দিন এবং মোঃ আব্দুর রহিমকে উত্তরা আর্মি ক্যাম্প গ্রেপ্তার করেছে।

আজ রোববার (১১ মে) বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খিলক্ষেত বাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং ৮ টি মামলার আসামি মোঃ শহিদুল ইসলাম খোকন এবং তার সহযোগী মোঃ হেলাল উদ্দিন ও মোঃ আব্দুর রহিমকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডার, ডাকাত ও চাঁদাবাজির সঙ্গে জড়িত মোঃ শহিদুল ইসলাম খোকনের নেতৃত্বে নিয়মিতভাবে খিলক্ষেত বাজার এলাকার বিভিন্ন দোকানপাট থেকে দৈনিক হারে চাঁদা আদায় করা হয়ে থাকে। এর আগে তাকে ও তার সহযোগীকে উত্তরা আর্মি ক্যাম্প বিশেষ অভিযানে গ্রেপ্তার করলেও পরবর্তীতে তারা জামিনে মুক্তি পায়। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য খিলক্ষেত থানা পুলিশের নিকট তাদের হস্তান্তর করা হয়েছে।

এদিকে আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *