পিরোজপুর বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ১

পিরোজপুর সদরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. শাহিন হাওলাদার (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের তাহফিজুল কোরআন মাদ্রাসা সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার ৩৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

শাহীন ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের আফজাল হোসেন হাওলাদারের ছেলে। পুলিশের দাবি, মনসুর চিহ্নিত মাদক কারবারি।

পিরোজপুর সদর থানার থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অভিযান চালিয়ে মাদক কারবারি শাহীনকে গ্রেপ্তার করে। এ সময় তাকে তল্লাশি চালিয়ে ২৩৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়। তার নামে মাদক মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *