প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সেনাপ্রধানের সাক্ষাৎ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার (৭ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

এসময় তারা উভয়ে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। তারা ছবিও তোলেন। এছাড়া দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *