আলমডাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র-গুলিসহ একজন আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ওয়ান শূটারগান, ৪ রাউন্ড গুলি ও ৫টি দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ জাদু (৪৬) নামে এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে আটক করেছে সেনাবাহিনী। তিনি উপজেলার কেশবপুর গ্রামের মৃত দেলবার মÐলের ছেলে।

বৃহস্পতিবার (১৯ জুন) গভীর রাতে চুয়াডাঙ্গার হারদী সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মোহাম্মদ জাদু দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেছেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, সেনাবাহিনী একটি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড গুলি ও ৫টি দেশীয় অস্ত্রসহ জাদু নামে একজনকে আটক করে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *