এনবিআর ও বিডা কার্যালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীর শেরেবাংলা নগর থানার অন্তর্গত শিশু মেলা হতে আগারগাঁও রোডে অবস্থিত এনবিআর কার্যালয় (জাতীয় রাজস্ব বোর্ড), বিডা কার্যালয় (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) এবং আশেপাশের এলাকায় আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। 

শনিবার (২১ জুন) এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল ২২ জুন (রোববার) সকাল ৬টা ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরেবাংলা নগর থানার অন্তর্গত শিশু মেলা হতে আগারগাঁও রোডে অবস্থিত এনবিআর কার্যালয় (জাতীয় রাজস্ব বোর্ড), বিডা কার্যালয় (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) এবং আশেপাশের এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *