ইরানে মার্কিন হামলায় তীব্র নিন্দা হামাসের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। তেহরানে মার্কিন বিমান হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবেও আখ্যায়িত করেছে তারা। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান তেহরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধিকরণ স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে। এই ঘোষণার পরই নিন্দা জানিয়ে দেয় ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাস।

এক বিবৃতিতে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্বের ওপর যুক্তরাষ্ট্রের এই নির্লজ্জ আগ্রাসনের সর্বাত্মক নিন্দা জানায় হামাস।

ফিলিস্তিনি সংগঠনটির দাবি, এই নৃশংস আগ্রাসন বিপজ্জনক উত্তেজনারই বহিঃপ্রকাশ। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি বলেও অভিযোগ করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *