গুপ্তচরবৃত্তির দায়ে আরও একজনকে ফাঁসি দিল ইরান

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ নামে একজন ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফারস এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, শায়েস্তেহ ছিলেন “মোসাদ-সম্পৃক্ত একটি সাইবার টিমের প্রধান” এবং তাকে ২০২৩ সালের শেষ দিকে গ্রেপ্তার করা হয়।

ইসরায়েল ১৩ জুন থেকে ইরানে হামলা শুরু করার পর, এ নিয়ে কমপক্ষে তিনজনকে গুপ্তচরবৃত্তির দায়ে ফাঁসি দিলো ইরান। প্রথম জনের ফাঁসি কার্যকর হয় ১৬ জুন, দ্বিতীয় জনের ২২ জুন, আর তৃতীয় জন হলেন শায়েস্তেহ।

তবে এদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

মানবাধিকার সংস্থাগুলো বারবার ইরানে এমন মৃত্যুদণ্ড এবং সুষ্ঠু বিচার প্রক্রিয়ার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *