যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন কারাবন্দিকে মুক্তি

দেশের কারাগারগুলোতে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন বন্দিকে মুক্তি দিয়েছে সরকার।

মঙ্গলবার (০১ জুলাই) বাংলাদেশ কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা রেয়াতসহ ২০ বছর অতিক্রান্ত হয়েছে তাদের মধ্যে ৫৬ জন বন্দিকে দিয়েছে সরকার। কারাবিধি ৫৬৯ মোতাবেক এবং ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সম্প্রতি তাদের মুক্তি প্রদানের আদেশ দেওয়া হয় বলে জানান কারা সহকারী মহপরিদর্শক।

‘টুয়েন্টি ইয়ার্স রুল’ নামে পরিচিত বিধি অনুসারে তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *