
গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, অন্যান্য ঘটনায় আরও ৪৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে: ছয়টি চাইনিজ কুড়াল, ২৫টি ডেগার, একটি হাসুয়া, একটি বার্মিচ টিপ চাকু, দুটি ছোরা এবং ২০টি ২.২ এম এম গুলি।
এই অভিযানিক কার্যক্রম দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকারই অংশ।