মহেশপুর সীমান্ত থেকে সাড়ে ৩১ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৩১ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানিয়েছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে মহেশপুর বিজিবি ব্যাটেলিয়নের অধীন মেদিনীপুর বিওপি’র নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান শুরু করে বিজিবি সদস্যরা। অভিযানকালে গয়েশপুর গ্রামের কাদাবাগান এলাকায় একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। সেসময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়।

পরে জব্দকৃত মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে দুটি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ লাখ ৫৬ হাজার ৭০৬ টাকা।

আটককৃত স্বর্ণ চুয়াডাংগা জেলা সরকারী কোষাগারে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *