
সুনামগঞ্জে খাল পার হতে গিয়ে এক মা ও তার শিশুকন্যা ভেসে গেছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গলহা গ্রামের একটি খাল থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- মা বিলকিস বেগম (২৫) ও মেয়ে বিথী (৩)।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার গলহা গ্রামের এক ভিক্ষুক নারী তার মেয়েকে নিয়ে গলহা খালটি হেঁটে পারাপারের সময় পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেন।