ট্রাফিক আইনে দুইদিনে রাজধানীতে ৩৫৭২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে তিন হাজার ৫৭২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার (২৪ ও ২৫ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। এছাড়াও ৫১০টি গাড়ি ডাম্পিং ও ২২৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *