বাঘাইছড়িতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফের সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আইএসপিআর সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন কর্তৃক ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নরেন্দ্র কারবারি ত্রিপুরা পাড়া নামক একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় সশস্ত্র দলটি সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সেনা টহল দলের ওপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।

তল্লাশি চালিয়ে ইউপিডিএফের আস্তানায় থেকে সেনাবাহিনীর টহলদল বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে।

যার মধ্যে রয়েছে, ১টি সাবমেশিনগান, ৩টি দেশীয় তৈরি বন্দুক, ১টি এলজি, ১টি সাব মেশিনগানের ম্যাগাজিন, ১টি পোচ, ৭ রাউন্ড এ্যামোনিশন, ১৭টি খালি খোসা, ২৫টি বিভিন্ন লটের এসএমজির খালি খোসা, ২টি কার্তুজ, ৪টি ওয়াকিটকি, ১টি মটরোলা সেট, ৪টি ওয়াকিটকি চার্জার, ২টি ক্যামেরা, ১টি স্পাই ক্যামেরা সান গ্লাস, ১টি স্পাই ক্যামেরা ডিভাইস চার্জার, ৩টি পেন ড্রাইভ, ৪টি ইউপিডিএফ সংগঠনের পতাকা, ৫টি ইউপিডিএফ সংগঠনের আর্ম ব্যান্ড এবং ১২টি বিভিন্ন প্রকারের বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *