৫ আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে: নাহিদ

আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে একইসাথে জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের রাজবাড়ি মাঠে পথ সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, পরবর্তী সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

সরকারের উদ্দেশে নাহিদ বলেন, সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে তা নিশ্চিত করতে হবে। এসময় তিনি আরও বলেন, গাজীপুর শিল্পনগরী হলেও শ্রমিকদের ঠিকমতো বেতন-ভাতা দেওয়া হয় না। মেয়র জাহাঙ্গীর গাজীপুরকে অপরিকল্পিত নগরী করে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *