১৬০টি মোবাইল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল ডিএমপি

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টায় তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অন্তর্গত দুটি থানার (তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা) মোবাইল উদ্ধার টিম কর্তৃক মোট ১৬০টি মোবাইল উদ্ধার করা হয়। বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে উচ্ছ্বসিত মোবাইল ফোন মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *