মুন্সীগঞ্জে ২১০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

কোস্ট গার্ডের একটি অভিযানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রায় ২১০ কোটি টাকা মূল্যের ৬ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে ধলেশ্বরী ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে মুক্তারপুর থেকে ঢাকাগামী একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে এই বিশাল পরিমাণ জাল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *