নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, ঘাতক ট্রাকের চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেপরোয়া ট্রাক ও সিএনজি সংঘর্ষে নারীসহ চারজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালক কাশেমকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর একটি টিম।

আজ সোমবার (১৮ আগস্ট) সকালে নরসিংদীর পলাশ থানাধীন ঘোড়াশাল এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাশেম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র।

দুর্ঘটনায় নিহতেরা হলেন যাত্রী মোসাম্মৎ পানু বেগম (৪২), লিটন চন্দ্র দাস (৩২), জাকির হোসেন (৫৫) ও সিএনজি চালক আবুল বাসার (৪৫)।

পরে সিএনজি চালক আবুল বাশার এর স্ত্রী মোসা. ইয়াসমিন আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে আসামিকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *