আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট)।

আজ বিচার শুরুর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেবেন।

এ দিন সকালে এই মামলায় গ্রেপ্তার ৮ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলায় আসামি করা হয়েছে ১৬ জনকে। এর মধ্য সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক আছেন। তাদের পক্ষে ইতোমধ্যেই আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এ দিকে চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে ট্রাইব্যুনাল-১ এ।

গত ১৪ জুলাই ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়। গ্রেপ্তারে থাকা ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে আজ ট্রাইব্যুনালে আনা হবে। আরেক মামলায় আদালতে হাজির করা হবে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *