ভারতে পাচারের সময় দালালসহ ৯ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক দালাল এবং নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে আটক করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (২০ ও ২১ আগস্ট) টানা অভিযানে তাদের আটক করে মহেশপুর-৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কুসুমপুর সীমান্তে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। কুসুমপুর বিওপির হাবিলদার শহর আলীর নেতৃত্বে চাপাতলা গ্রামের একটি মাল্টা বাগান থেকে স্বরুপপুর গ্রামের দালাল মো. রাশেদ মিয়া (২০) এবং তার সাথে থাকা দুই নারীকে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। আটক দালালসহ সবাইকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *