প্রকৌশলী শিক্ষার্থীদের দাবির বিষয়ে ৮ সদস্যের কমিটি গঠন

প্রকৌশলী শিক্ষার্থীদের তিন দফা দাবির যৌক্তিকতা পরীক্ষায় আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার।

বুধবার (২৭ আগস্ট) এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সওবা) কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে সদস্যসচিব করা হয়েছে।

অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ‘প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত কমিটি’ গঠন করেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— উপদেষ্টা আদিলুর রহমান খান, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, সৈয়দা রিজওয়ানা হাসান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী ম. কবির হোসেন, বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের সভাপতি প্রফেসর ড. প্রকৌশলী তানভির মঞ্জুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *