জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-আগুন

রাজধানীর কাকরাইলে আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর চালানো হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ হামলা ও ভাঙচুর শুরু হয়।

এসময় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্রে আগুন দেয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পুলিশ পর্যায়ক্রমে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে কার্যালয়ের পাশে অবস্থান নিয়েছে। জলকামান থেকে পানি ছিটিয়ে কার্যালয়ের আগুন নেভানোর চেষ্টা চলছে।

এর আগে, গত ৩১ আগস্ট মিছিল নিয়ে একদল বিক্ষোভকারী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।

তখনও বিক্ষোভকারীরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে হামলাকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। হামলাকারীদের সরাতে ও কার্যালয়ের আগুন নেভাতে জলকামান ব্যবহার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *