নারায়ণগঞ্জে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে সাজ্জাদ হোসেন নামে এক ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার ভোরে আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার কামাল হোসেনের ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন। প্রতিদিন দিবারাত্রি এলাকায় হাঁটাচলা করতো। রাতে ‌‘ক্রাউন সিমেন্ট’ রেডিমিক্স ফ্যাক্টোরির সামনে কোম্পানির একটি গাড়িতে ঢিল ছুঁড়লে গ্লাস ভেঙে যায়। পরে ফ্যাক্টরির লোকজন তাকে আটক করে মারধর করে। অতিরিক্ত মারধরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়ে স্বজন ও স্থানীয় বাসিন্দা ক্ষুব্ধ হয়ে ফ্যাক্টরিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদেরকেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *