
রাজধানীর গাবতলীর সুইপার কলোনীর বস্তি এলাকায় যৌথ অভিযানে ১৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। এ সময় ৪৭টি দেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট এই অভিযান পরিচালনা করে।
পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে আটকদের এবং উদ্ধার করা সরঞ্জাম দারুসসালাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।