ভারতের পণ্যের উপর ট্রাম্পের আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আবার একই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি ভারতের পণ্যের উপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আবার বলেছেন, মোদি তাকে জানিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না।
এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, তিনি আর রাশিয়া থেকে তেল কিনবেন না।

সাংবাদিকরা প্রশ্ন করেন, ভারত সরকার তো বলছে, মোদি ও ট্রাম্পের মধ্যে কোনো কথা হয়নি? ট্রাম্প এর জবাবে বলেছেন, ওরা যদি এই কথা বলে, তাহলে তারা রাশিয়া থেকে তেল কেনার জন্য বিপুল পরিমাণ শুল্ক দেবে। কিন্তু ওরা এই বিপুল শুল্ক দিতে চায় না।

এই নিয়ে দ্বিতীয়বার ট্রাম্প দাবি করলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার কথা হয়েছে এবং মোদি তাকে বলেছেন, ভারত রাশিয়া থেকে তেল কিনবে না।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, মোদি ও ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েও জানিয়েছে, ভারত তেল কেনার ক্ষেত্রে নিজের স্বার্থ অনুসারে সিদ্ধান্ত নেয় এবং নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *