
বাংলাদেশ আগামী এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এক বিলিয়ন ডলারের সমমূল্যের সয়াবিন আমদানি করবে। দেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এই চুক্তির আওতায় প্রয়োজনীয় সয়াবিন আনবে।
সোমবার (০৪ নভেম্বর) আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে ইতোমধ্যেই সয়াবিন রপ্তানি কম ছিল। এবার যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনতে বাংলাদেশের উদ্যোগে ভারতের সয়ামিল রপ্তানিকারকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
ভারতের সয়ামিলের বাজারে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ। তবে গত বছর দেশটি ভারতের কাছ থেকে মাত্র ১.৬৩ লাখ টন সয়াবিন রপ্তানি করেছে, যা আগের অর্থবছরের তুলনায় ৪৬ শতাংশ কম।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে, বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী ১২ মাসে যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারের সয়াবিন কিনবে। এই চুক্তি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানিতে বাণিজ্য উত্তেজনার কারণে চীন অর্ধেক পরিমাণে কেনা কমিয়ে দিয়েছিল। তখন বাংলাদেশ বিকল্প ক্রেতার খোঁজ করছিল।
চীনের পরে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ৮.৪ বিলিয়ন ডলার, যার মধ্যে ৭.৩৪ বিলিয়ন ডলার তৈরি পোশাক।